Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Trinamool legislators sit in the assembly:বিধানসভাতেই শপথ হোক, বিধানসভায় ধর্না তৃণমূল বিধায়কদের

Trinamool legislators sit in the assembly
Trinamool legislators sit in the assembly

 

কলকাতা, ১ জুলাই  : সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ড বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিন উপলক্ষে‌ নির্দিষ্ট কর্মসূচি থাকা সত্ত্বেও ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা।এদিনের নির্দিষ্ট কর্মসূচির আগেই বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকাররা বিধানসভায় আম্বেদকর মূর্তির নীচে এসে ধর্নায় বসে যান।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “গণপিটুনি নিয়ে আইন বিধানসভায় পাশ হয়েছে কিন্তু রাজ্যপাল সেই বিল সই করেননি।” দুই বিধায়কের শপথ প্রসঙ্গে স্পিকার বলেন, “রাজ্যপাল আজ আসুন দুই বিধায়কের শপথ গ্রহণ করান রাজ্যপাল অযথা জেদাজেদি করছেন শপথ নিয়ে।”

অন্যদিকে, কোচবিহারে নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে এদিন বিধানসভায় ধর্নায় ধর্নায় বসেন বিজেপির বিধায়কদের একাংশ। সব মিলিয়ে সোমবার বিধানসভায় কার্যত নজিরবিহীন দিন। একদিকে কোচবিহার কাণ্ডে বিজেপি বিধায়কদের ধর্না। অন্যদিকে শপথ না হওয়ায় দুই বিধায়কের ধর্না। দুই যুযুধান রাজনৈতিক দলের ধর্নায় উত্তাল বিধানসভা চত্বর।


You might also like!