Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম

Arabul Islam (symbolic picture)
Arabul Islam (symbolic picture)

 

কলকাতা, ২ জুলাই : হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন বিধায়ক আরাবুলকে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন আরাবুল। ভাঙড়ের একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ভোটের সময় জেলেই ছিলেন তিনি।

এর আগে অন্য একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল ইসলাম। বারুইপুরের বিজয়গঞ্জে এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনাতেও মামলা হয়েছিল আরাবুলের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জামিন দেওয়া হয়েছে আরাবুলকে। খুনের অভিযোগের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মতো অভিযোগও ছিল আরাবুলের বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

You might also like!