Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Sushant Ghosh: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি!গ্রেপ্তার ২

Sushant Ghosh  (File Picture)
Sushant Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কসবার ১০৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গ্রফতার করা হয়েছে ২ জনকে। সোমবার কসবা থানার পুলিশ গ্রেপ্তার করে ২ অভিযুক্তকে। তবে তার বিস্তারিত নাম, পরিচয় প্রকাশে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। তবে সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন কুখ্যাত সমাজবিরোধী সোনা পাপ্পু। সুশান্তবাবু জানিয়েছেন, রাজনৈতিক শত্রুতার জন্যই তাঁকে কেউ বা কারা এভাবে হুমকি দিচ্ছে। 

রবিবার বিকেল নাগাদ তিনি জানান, তাঁকে ফোন করে কেউ বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছে। যদিও কী কথোপকথন হয়েছে, তা তিনি প্রকাশ করেননি। তাঁর সন্দেহ এলাকার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু, হাতকাটা বুদ্ধুর দিকে। এই ঘটনার পর রাতেই কসবা থানার দ্বারস্থ হন সুশান্ত ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কসবা এলাকার ‘ত্রাস’ এই সোনা পাপ্পু। একাধিক সমাজবিরোধী কাজকর্মের জন্য গ্রেপ্তার হয়ে কারাদণ্ড ভোগ করেছে এই যুবক। কিন্তু তারপরও এ ধরনের কার্যকলাপ চালিয়ে গিয়েছে। এবার খোদ কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেপ্তার সোনা পাপ্পু। এদের আজ আদালতে পেশ করা হবে।

You might also like!