kolkata

2 years ago

Kolkata Airport : বিমানবন্দরের আশেপাশে ছাঁটা হচ্ছে গাছ! পাখির থাবা এড়াতে তৎপর কর্তৃপক্ষ

Kolkata Airport (File Picture)
Kolkata Airport (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকালয়ের মাঝেই অবস্থিত আমাদের কলকাতা বিমানবন্দর। তাই এখানে পাখিদের আনাগোনাও বেশি। প্রতিবছরই শীতের সময় এখানে পাখিদের আনাগোনা বেড়ে যায়। শীতের ঘন কুয়াশার চাদরে তাঁদেরকে ঠিকমত দেখতে পাননা পাইলটরা। ফলে যেকোনো সময়ে বার্ড হিটের কারণে ঘটে যেতে পারে দুর্ঘটনা।  

শীত পড়ার সঙ্গে সঙ্গেই তাই তৎপর হয়ে উঠল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ভিতরে ও বাইরে গাছের ডালপালা ছাঁটার কাজ শুরু করেছেন তাঁরা। তাঁদের কথায় ড় বড় গাছের ডালপালা ছাঁটা হলে পাখিদের খাবারের উৎস খানিকটা কমবে এবং গাছের ডালে বসা বা ডাল থেকে ওড়ার প্রবণতাও কমবে। দুর্ঘটনার আশঙ্কাও কমবে।

You might also like!