Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Train service will be disrupted : ১৪-১৬ সেপ্টেম্বর হাওড়া-বর্ধমান শাখায় দুর্ভোগের শঙ্কা, নিয়ন্ত্রিত হবে লোকাল ট্রেনও

Train service will be disrupted
Train service will be disrupted

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান শাখায় আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি রসুলপুর, পালসিট, শক্তিগড়ে নন-ইন্টারলকিং কাজ চলবে। একইসঙ্গে ট্রাফিক পাওয়ার ব্লক চলবে। এর ফলে ওই সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, মেনলাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৫৪টি মেল, এক্সপ্রেস ও সুপার ফাস্ট ট্রেন বাতিল করা হয়েছে, সংশ্লিষ্ট লিংক ট্রেন না থাকা ও অন্যান্য কারণে কিছু মেল এক্সপ্রেস ট্রেন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর। এছাড়াও ইএমইউ লোকাল ট্রেনগুলিকে প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা হবে। রেলের একাধিক কাজের জন্য ১৪-১৬ সেপ্টেম্বর দুর্ভোগ বাড়তে পারে যাত্রীদের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…