kolkata

2 years ago

Howrah Train Service : হাওড়া-বর্ধমান শাখায় থমকে থমকে চলল ট্রেন, মধ্যরাতে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

Howrah-Burdwan Train Service (Symbolic Picture)
Howrah-Burdwan Train Service (Symbolic Picture)

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : হাওড়া-বর্ধমান শাখায় থমকে থমকে, ধীরে ধীরে চলল ট্রেন, এর ফলে শনিবার মধ্যরাতে চূড়ান্ত দুর্ভোগে পড়লেন যাত্রীরা। হাওড়া থেকে মেন লাইনে শেষ বর্ধমান লোকাল ১০.১০ মিনিটের পরিবর্তে ছেড়েছিল মিনিট তিনেক পরে, সেই ট্রেন থেমে থেমে চলেছে। হাওড়া কারশেডে লাইনে কাজ হচ্ছে। তাই এই সমস্যা দেখা দেয়, রেলের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

রাতের দিকে হাওড়া থেকে মেন লাইনে পর পর তিনটি ট্রেন ছাড়ে। ১০.১০ মিনিটে বর্ধমান, ১০.২০ মিনিট এবং ১০.৩০ মিনিটে ব্যান্ডেল লোকাল ছাড়ে। শনিবার একই লাইনে পর পর ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। আটকে পড়ে অনেক দূরপাল্লার ট্রেনও। ডাউনেও ট্রেন চলাচল ব্যহত হয়। বহু জায়গায় ট্রেন থেকে লাফিয়ে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন যাত্রীরা। মধ্যরাত পর্যন্ত এই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।


You might also like!