kolkata

2 years ago

Monday Traffic: সোমের শহরে কি বলছে ট্রাফিক আপডেট!

Kolkata Traffic (File Picture )
Kolkata Traffic (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ৬ নভেম্বর সোমবার। আরও একটি সপ্তাহ শুরু হতে চলল। সপ্তাহের ব্যস্ততম দিনে তাই দেখে নেওয়া যাক কি বলছে কলকাতার ট্রাফিকের হালচাল? 

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে সার্জেন্ট প্রণবকুমার বালা জানিয়েছেন, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচলের গতি সর্বত্র স্বাভাবিক। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। কলকাতা শহরের অধিকাংশ রাস্তাতেই যান চলাচল স্বাভবিক রয়েছে। বড় কোনও যানযটের খবর নেই।

সপ্তাহের প্রথম কাজের দিনে কোনও বড় ধরনের মিটিং না থাকলেও রয়েছে একাধিক মিছিল। সেই কারণে কলকাতা শহরের বিভিন্ন অংশে তৈরি হতে পারে যানজট। যদিও ট্রাফিক পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে মিছিলের রুটম্যাপ 

১২ টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে একটি মিছিল রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট অবধি আসবে। এই মিছিলে ৫০০ থেকে ৬০০ লোকের জমায়েত হতে পারে। এই মিছিলের কারণে এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিংয়ে যান চলাচলে প্রভাব পড়তে পারে।

সাড়ে ১২টা নাগাদ রয়েছে আরও একটি মিছিল। হিন্দ সিনেমা থেকে বেরিয়ে এই মিছিল নির্মলচন্দ্র সেন স্ট্রিটের দিকে এগোবে। এই মিছিলে ৮০-১০০ জন লোক থাকতে পারে।

সাড়ে ১২টায় রয়েছে আরও একটি মিছিল। ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল আসবে মার্কিন দূতাবাস অবধি। এই মিছিলে ৪ হাজার থেকে ৫ হাজার লোকের জমায়তে হতে পারে। এই মিছিলের কারণে জওহরলাল নেহেরু রোড ও এসএন ব্যানার্জি রোডে তৈরি হওয়া যানজট সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে।

বেলা ১টা নাগাদ রয়েছে একটি মিছিল। শিয়ালদা স্টেশন কমপ্লেক্স থেকে বেরিয়ে ওই মিছিল হগ স্ট্রিট অবধি আসবে। ২০০ থেকে ৩০০ জনের জমায়েত হতে পারে। এই মিছিলের কারণে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং ও এসএন ব্যানার্জি রোডে যানজট হতে পারে।

You might also like!