kolkata

2 years ago

Kolkata Traffic Update: আজ শহরে জোড়া মিছিল! ঝঞ্ঝাট এড়াতে কোন রাস্তা ধরবেন?

Kolkata Traffic Update (File Picture)
Kolkata Traffic Update (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরের ট্রাফিক জেন দিন দিন বেড়েই চলেছে। কাজে বেরোনোর সময় অনেকেই ঝঞ্ঝাটের মধ্যে পড়তে চান না। তবে সেক্ষেত্রে জ্যামের মধ্যে পড়ে সময় নষ্ট হয় বেশ কিছু সংখ্যক মানুষের। আজ লালবাজার কন্ট্রোল রূম জানিয়েছে, এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। তবে আজও শহরে বেশ কিছু মিছিল রয়েছে। দুপুর ১২টার সময় কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল হওয়ার কথা রয়েছে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেলে শেষ হবে সেই মিছিল। ১০০ থেকে ১২০ জনের জমায়েত হওয়ার কথা সেই মিছিলে। আবার বিকেল ৩টের সময় মৌলালি মাজার থেকে শিয়ালদা স্মার্ট বাজার অবধি একটি মিছিল হওয়ার কথা রয়েছে। সেই মিছিলে ১৫০ জনের মতো জমায়েত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শহরে উল্লেখযোগ্য কোনও মিছিল বা মিটিং নেই বলেই জানা গিয়েছে।

You might also like!