Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Humayun Kabir : আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : নিজের অফিসে বসে কাজ করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে প্রাক্তন মন্ত্রীকে কলকাতায় এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন হুমায়ুন কবীর।

জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নিজের অফিসে বসে তেলেভাজা জাতীয় কিছু খাবার খেয়েছিলেন ডেবরার বিধায়ক । এরপরই আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। গুরুতর অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী সমর্থকেরা। কিন্তু কয়েকঘণ্টা পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত্রি প্রায় ১১ নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবীর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, একসময়ের দুঁদে পুলিশ কর্তা হুমায়ুন কবীর একুশের বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়ক নির্বাচিত হন হুমায়ুন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…