Breaking News
 
PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’

 

kolkata

3 years ago

BJP: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

There is an uproar around BJP's health building campaign
There is an uproar around BJP's health building campaign

 

কলকাতা, ১০ মার্চঃ  অ্যাডিনো সংক্রমণে প্রকোপে রাশ টানায় ব্যর্থতার অভিযোগ ও একের পর এক শিশুর মৃত্যুতে এবার পথে নামল বিজেপি। স্বাস্থ্যভবনের সামনে দলের কর্মীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়। তুমুল উত্তেজনা দেখা দেয় সল্ট লেকে। আহত হন বিজেপি নেত্রী বিজেপি অগ্নিমিত্রা পাল ও রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী-সহ কয়েকজন বিক্ষোভকারী।

হিসেব বলছে, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার পথে নামে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, তনুজা চক্রবর্তী প্রমুখ। স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

অভিযান ঠিক স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই বাধা দেয় পুলিশ। টেনে হিঁচড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হয়। মহিলা কর্মীদের ঠেলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে বিধাননগর কমিশনারেটের পুলিশের বিরুদ্ধে।

অগ্নিমিত্রা-তনুজার সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মাটিতে বসে বিক্ষোভ খাতে দেখা যায় তাঁরা। আহত তনুজাকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। অগ্নিমিত্রা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সময়ও কোমর্বিডিটির কথা বলেছিলেন। এবারও একই কথা বলছেন। অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যু হচ্ছে। এই অবস্থায় কেন উনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না?“ ধস্তাধস্তিতে হাত কাটে অগ্নিমিত্রার। গ্রেফতারও করা হয় তাঁকে। অভিযানে নেমে পুলিশের হাতে গ্রেফতার হন আরও বেশ কয়েকজন।

You might also like!