Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Howrah Station:দিনেদুপুরে হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুন!অভিযুক্ত তেড়ে গেলেন অন্য যাত্রীদের দিকেও

Howrah Station
Howrah Station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক পূর্বপরিচিতের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ব্যস্ততম স্টেশনে। আহত মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী এবং ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে ছাড়তে এসেছিলেন মুম্বইবাসী বালেশ্বর যাদবকে। ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই মিলে চা খাচ্ছিলেন। হঠাৎই বালেশ্বর জানায়, তার মাথায় যন্ত্রণা হচ্ছে। পিন্টুকে ওষুধ কিনে আনতে বলে। পিন্টু ওষুধ কিনতে যেতেই বালেশ্বর ব্যাগ থেকে ছুরি বার করে তাঁর স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ওই মহিলা চিৎকার করতে থাকেন।

এমন ঘটনায় প্রাথমিকভাবে হতভম্ভ হয়ে পড়েন যাত্রীরা। পরে বালেশ্বরকে ধরতে ছুটে যান তারা। চলে আসে আরপিএফও। অভিযোগ,বালেশ্বর তখন ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। পরে বাঁশ নিয়ে তাকে তাড়া করে স্টেশনে থাকা লোকজন। তখন তার হাত থেকে ছুরি পড়ে যায়। তাকে হাতেনাতে ধরে ফেলে আরপিএফ। গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। কী কারণে সে এমন ঘটনা ঘটাল, জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সূত্রের খবর পিন্টু বিশ্বাস তাঁর পরিবারকে নিয়ে মুম্বইতে বসবাস করতেন। সেখানে বালেশ্বরের সঙ্গে একই হোটেলে কাজ করতেন তিনি। সেখানেই তাঁর স্ত্রীর সঙ্গে বালেশ্বরের পরিচয় হয়। খুনের চেষ্টার পিছনে সম্পর্কের কোনও টানাপড়েন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ।


You might also like!