Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১২ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই। তাপমাত্রাও ওঠানামা করছে, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে। সকালের দিকে সেভাবে অস্বস্তি অনুভূত না হলেও, বেলা বাড়তেই চড়া রোদে ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

You might also like!