kolkata

2 years ago

Weather forecast:ফিরছে শীতের আমেজ; কলকাতায় পারদ নামল ১৯.৪ ডিগ্রিতে, আরও পতনের পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৮ ডিসেম্বর : বৃষ্টির ঘনঘটা থামতেই পরিষ্কার হয়ে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ। দুর্যোগ কাটতেই ফিরছে শীতের আমেজ। শুক্রবার মহানগরী কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার নামবে তাপমাত্রা। অনুভূত হবে শীতের আমেজ।

আবহবিদরা জানিয়েছেন, রাতের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমবে। কলকাতার তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হবে গ্রাম বাংলায়। পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ঠান্ডা থাকবে একটু বেশি। ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, আগামী দিনে তা আরও নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে তাপমাত্রা।


You might also like!