kolkata

2 years ago

Weather Forcast:বৃষ্টির ঘাটতি মিটলই না দক্ষিণবঙ্গে, ২৬ সেপ্টেম্বরের পর ফের বদলাবে আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও মিটল ন। এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি ২২ শতাংশ, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, এই ঘাটতি মিটবে ন। এছাড়াও আগামী ২৬ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের বদলাবে। বৃষ্টির কমে বাড়বে গরম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে, তাই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্বাভাস অনুযায়ী, ২-৩ দিন বৃষ্টি চলবে। এই সময়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এদিকে, উত্তরবঙ্গে আরও দু'দিন এমন পরিস্থিতি চলবে। গত ২৪ ঘন্টায় সেখানে ভালোই বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় একইরকম ভাবে তা জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে প্রথম ২৪ ঘন্টায় দুই দিনাজপুর ও মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়ও হবে বৃষ্টিপাত। আকাশ মূলত থাকবে মেঘলা। বৃষ্টির পরিমাণ আর বাড়বে না বরং তুলনায় কমবে। ২৬ সেপ্টেম্বরের পর এই বর্তমান পরিস্থিতির বদল হবে। বাড়তে থাকবে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You might also like!