kolkata

2 years ago

Jyotipriya Mallick: বালুর নিরাপত্তায় বাড়তি নজরদারির নির্দেশ দিল আদালতের

Jyotipriya Mallick (File Picture)
Jyotipriya Mallick (File Picture)

 

কলকাতা : রেশন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর নিরাপত্তায় বাড়তি নজরদারির নির্দেশ দিল আদালত। অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

আদালতের নির্দেশ, জ্যোতিপ্রিয় এসএসকেএমের যেখানে ভর্তি আছেন, সেখানে সর্বক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজের লিঙ্ক দিতে হবে ইডিকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আলিপুরে বিশেষ ইডি আদালত।

প্রেসিডেন্সি জেল সুপারের উদ্দেশে এদিন আদালতের নির্দেশ, জ্যোতিপ্রিয় যেখানে রয়েছেন সেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালে মন্ত্রীর কী কী চিকিৎসা হচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘ জেরার পর গত ২৬ অক্টোবর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি হেফাজতের পর থেকে প্রেসিডেন্সি জেলেই ছিলেন বালু। গত ২১ নভেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।

You might also like!