Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

kolkata

3 years ago

Mamata Banerjee : আবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পুরুলিয়া-সহ ৩ জেলায় রয়েছে কর্মসূচি

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের হাতে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক দফায় জঙ্গলমহল সফরে যাচ্ছেন। বুধবার তিনি কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে তিনি বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেবেন। তারপরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বাজেট প্রস্তাব পেশের সময়েও তিনি উপস্থিত থাকবেন।


বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে এবং বিকালে পুরুলিয়ার শিমুলিয়ায় দু'টি পৃথক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়া ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। শুক্রবার তাঁর বাঁকুড়ায় একই কর্মসূচি রয়েছে। ওই দিনই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।


You might also like!