Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Central force in school: আরও দশ দিন স্কুলে কেন্দ্রীয় বাহিনী, পড়াশোনা নিয়ে চিন্তা অনেকের

Ten more days in school central force, many people worry about studies
Ten more days in school central force, many people worry about studies

 

কলকাতা, ২৫ জুলাই: এমনিতেই আজ এই পুজো, কাল ধর্মঘট, পর্শু বড় সমাবেশ— হরেক ছুতোয় বিঘ্নিত হয় পাঠক্রম। তার মধ্যে আদালতের নির্দেশ, রাজ্যে আরও দশ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। বেশির ভাগ ক্ষেত্রে স্কুলেই রয়েছে বাহিনী। ফলে দ্বিতীয় পর্যায়ক্রমিক শুরু হওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষকদের অনেকেই চিন্তিত পড়াশোনা নিয়ে।

১ আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হওয়ার কথা সমস্ত স্কুলে। আদালতের নতুন নির্দেশের ফলে যে সব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাবে, সেখানে ৩ অগস্টের আগে স্কুল খোলাই যাবে না। ফলে সেখানে কী করে পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্কুলগুলো জানিয়েছে, এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে কোনও নির্দেশিকা আসেনি। যদিও পর্ষদের এক কর্তা বলেন, ‘‘যে সব স্কুলে এখনও বাহিনী রয়ে গিয়েছে, সেই সব স্কুল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন, নিয়ম মেনেই পরীক্ষার ব্যবস্থা করবেন।’’ যদিও কিছু স্কুল কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে পরীক্ষা নেওয়ার কথা তাঁরা পর্ষদকে জানাননি। বরং নিয়মটা কী, সে ব্যাপারেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি স্কুলের শিক্ষক তথা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির এক সদস্যর কথায়, ‘‘আমাদের জেলায় বেশ কিছু স্কুলে বাহিনী রয়ে গিয়েছে। কয়েকটি স্কুলে বাহিনী থাকা সত্ত্বেও কিছু ক্লাসরুমে ক্লাস শুরু হয়েছে। তবে এ ভাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্ভব নয়। তখন প্রতিটি ক্লাসেই পরীক্ষা হওয়ার কথা।’’

তিনি জানিয়েছেন, পরীক্ষা কী ভাবে হবে, তা পর্ষদকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে। এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেন, ‘‘এ ভাবে স্কুলবাড়িগুলো কেন্দ্রীয় বাহিনী দখল করে রাখার ফলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর শিক্ষার অধিকার বিপন্ন। কেন্দ্রীয় বাহিনী রাখার বিকল্প ব্যবস্থা করে অবিলম্বে স্কুলবাড়িগুলো খালি করে দেওয়া হোক।’’

দক্ষিণ ২৪ পরগনা মন্দিরবাজার এলাকার ঝাপবেরিয়া স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, তাঁদের স্কুল থেকে গত শনিবার বাহিনী চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বাহিনী রয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘বাহিনী কবে যাবে, কোনও ধারণাই নেই। ফলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ১ অগস্ট থেকে শুরু করা যাবে কি না, আমরা অন্ধকারে। নিয়ম মেনে পরীক্ষা নেওয়ার কথা পর্ষদকে বলিনি।’’

You might also like!