Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

3 years ago

Tathagata Roy : দীনেশ গুপ্তের জন্মদিবসে মহান বিপ্লবীকে স্মরণ তথাগত রায়ের

Tathagata Roy remembers the great revolutionary
Tathagata Roy remembers the great revolutionary

 

কলকাতা, ৬ ডিসেম্বর  : দীনেশ গুপ্তের জন্মদিবসে মহান বিপ্লবীকে তথাগত রায়কে স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু টুইটারে লিখেছেন, “এই অকুতোভয় আদর্শবাদী বিপ্লবীদের যেন আমরা ভুলে না যাই। স্বাধীনতা শুধু মোহনদাস গান্ধীর চেষ্টায় আসে নি।কিন্তু এই দীনেশ গুপ্তের ভূমি ঢাকা আজ আমাদের কাছে বিদেশ !“

এবিভিপি-র রাজ্য কার্যনির্বাহী পরিষদের সদস্য অভিজিৎ চৌধুরী টুইটারে মহান বিপ্লবীর ছবি-সহ লিখেছেন, “মহান স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের জন্মদিবসে সশ্রদ্ধ প্ৰণাম।” এর প্রতিক্রিয়ায় তথাগতবাবু ওই টুইট করেছেন।

প্রসঙ্গত, বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম হয়েছিল ১৯১১ সালের ৬ ডিসেম্বর ঢাকা জেলার যশোলং এ, যেটা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের মুন্সিগঞ্জ জেলা। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত এবং বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং (বর্তমানে মহাকরণ) ভবনে অভিযান চালিয়েছিলেন। বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেছিলেন।

পুলিশের সঙ্গে তাদের গুলি যুদ্ধ শুরু হয়, তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন। দুই বিপ্লবী আত্মহত্যা করতে সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। আর বিচারের তার ফাঁসির আদেশ হয়।


You might also like!