
হলদিয়া, ১০ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের 'স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর' কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার ভারতীয় তট রক্ষী বাহিনীর উদ্যোগে হলদিয়া টাউনশিপের মুখ্য কার্যালয় থেকে বিদ্যাসাগর পার্ক পর্যন্ত হলদি নদীর বিস্তীর্ণ পাড় এলাকা পরিষ্কার করা হয়েছে। এদিন ভারতীয় তট রক্ষী বাহিনীর আধিকারিক, কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিছন্নতা কর্মসূচি চলবে। সম্প্রতি, কেন্দ্রীয় ভূ–বিজ্ঞান মন্ত্রক 'স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর' অভিযানের সূচনা করেছে। এই অভিযানের অধীনে ৭৫ দিনের মধ্যে সমগ্র দেশের ৭৫টি সমুদ্র সৈকত পরিষ্কার করা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার হলদিয়া টাউনশিপের মুখ্য কার্যালয় থেকে বিদ্যাসাগর পার্ক পর্যন্ত হলদি নদীর বিস্তীর্ণ পাড় এলাকা পরিষ্কার করা হয়েছে।
