kolkata

2 years ago

kolkata Metro:গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বিঘ্নিত সুড়ঙ্গপথের পরিষেবা

Suicide attempt at Girish Park Metro station disrupts subway services
Suicide attempt at Girish Park Metro station disrupts subway services

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর: কলকাতা মেট্রোয় আবারও আত্মহত্যার চেষ্টা! মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরের গিরীশ পার্ক স্টেশনের ঘটনা। যার জেরে কিছু সময় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্লু লাইনের গিরীশ পার্ক স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। যার জেরে কিছু সময় বন্ধ করা হয় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯.৫৫ মিনিট নাগাদ খবর আসে যে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়েছেন এক যাত্রী। মেট্রো প্রথম কোচের নীচে ঢুকে যান তিনি। ১০.০৪ মিনিট নাগাদ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এরপর ১০.১২ মিনিটে মেট্রোর নীচ থেকে উদ্ধার করা হয় ওই যাত্রীকে। ১০.১৭ মিনিটে ফের মেট্রোর থার্ড লাইনে করা হয় বিদ্যুৎ সংযোগ, এবং ১০.২০ মিনিটে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়। অল্প সময়ের জন্য হলেও, মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন অফিসগামী বহু যাত্রী।


You might also like!