Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

kolkata

3 years ago

SSC Scam : আপাতত 'ডক্টরেট' উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ

Subiresh Bhatterjee
Subiresh Bhatterjee

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে কঠোর ‘সাজা’র কথা শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যত দিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন নিজের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ।

শুক্রবার বিচারপতি সাফ জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় ততদিন সুবীরেশবাবু তাঁর ‘ডক্টরেট’ ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। তাঁর পরিবারের প্রতি হামলার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাবে বলেও নির্দেশ বিচারপতির।

উল্লেখ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ৪ বছর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে নাম রয়েছে তাঁর। রিপোর্টে বলা হয়েছে, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি। এনিয়ে বিচারবিভাগীয় তদন্ত চলছিল।

তাঁর উপর নজর ছিল সিবিআইয়ের। গত ২৪ আগস্ট সরাসরি সুবীরেশের ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোয়ার্টার এবং বিশ্ববিদ্যালয়ের দফতরে হানা দেয় সিবিআই আধিকারিকরা। পরে বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেওয়া হয়। দফায় দফায় জেরা করা হয় সুবীরেশবাবুকে। এরপরই গত ১৯ সেপ্টেম্বর নিজাম প্যালেসে তলব করে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

আদালতে ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তাঁর নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।


You might also like!