Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Shuvendu at Vidyut Bhawan to find answer to power crisis: বিদ্যুৎ বিপর্যয়ের উত্তর খুঁজতে সটান বিদ্যুৎ ভবনে শুভেন্দু অধিকারী

Shubhendu  Adhikari (File Picture)
Shubhendu Adhikari (File Picture)

 

কলকাতা, ১২ জুন: লোডশেডিংয়ের জেরে প্রবল সমস্যায় আমজনতা। তাঁদের সমস্যার কথা ভেবে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তুললেন, কেন এত লোড শেডিং? নিশানা করলেন রাজ্যকে।

শুভেন্দুবাবুর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল-সহ অন্যান্যরা। সেখানেই আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলেন শুভেন্দু। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করেন, কেন এত বিদ্যুতের খাটতি? কেন এত লোড শেডিং?

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানে একহাত নেন রাজ্যকে। বলেন, “প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও নতুন পাওয়ার স্টেশন হয়নি।” যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিশু, বৃদ্ধ-সহ প্রত্যেককে।

গত কিছুদিন ধরে তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। ঘর থেক বেরনোই কার্যত মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে লাগাতার লোডশেডিং। একে প্রবল গরম, তার মাঝে বারবার বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা তৈরি হয় আমজনতার। বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন। রাজ্যবাসীর সমস্যার কথা ভেবে সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনের বন্টন দফতরে হাজির হন রাজ্যের বিরোধী দলের কিছু শীর্ষপ্রতিনিধি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…