Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Subway at Dumdum Airport: বিমানবন্দর-মেট্রোর প্রায় ১৯৬ মিটার দীর্ঘ সাবওয়ে লবির একাংশের ঢালাই পর্ব শেষের পথে

Subway at Dumdum Airport  (File Picture)
Subway at Dumdum Airport (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিমানবন্দর-মেট্রোর প্রায় ১৯৬ মিটার দীর্ঘ সাবওয়ে নির্মাণ সম্পূর্ণ হল। ওই মেট্রোপথে বিমানবন্দর সংলগ্ন জয় হিন্দ স্টেশনের সঙ্গে মূল বিমানবন্দর টার্মিনালের সংযোগকারী সাবওয়ের একেবারে উপরতলায় ঢালাইয়ের কাজ সম্প্রতি শেষ করেছেন মেট্রো কর্তৃপক্ষ।

প্রায় ১৯৬ মিটার দীর্ঘ সাবওয়ে লবির একাংশের ঢালাই এই পর্বে শেষ হয়েছে। ওই অংশের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ২২ মিটার। ফলে মেট্রো স্টেশনের সঙ্গে বিমানবন্দরের মূল টার্মিনালের যোগাযোগ মসৃণ হবে। মেট্রো সূত্রের খবর, প্রায় ১৬৫ টন ইস্পাত ও ৪২৫ ঘনমিটার কংক্রিট ব্যবহার করে সাবওয়ের ঢালাই করা হয়েছে। প্রায় ২০ ঘণ্টা টানা কাজ চলেছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই কাজ দ্রুত শেষ করতে পারার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতা এবং পূর্ত দফতর, সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন ওই স্টেশনকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে মেট্রোপথে ৯৬ মিটার দীর্ঘ ওয়াকালেটর (সমতলে চলমান পথ) বসানো হচ্ছে। এর ফলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়া সহজ হবে।

You might also like!