Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

NRS Medical College and Hospital: 'ফ্রি ওয়াইফাই' অপব্যবহার বন্ধ! চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মোবাইল আসক্তি দূর করতে নয়া সিধান্ত NRS-এর

NRS Medical College and Hospital
NRS Medical College and Hospital

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ গুলিতে সম্পূর্ণ নেটওয়ার্ক পরিষেবা ফ্রি। অবাধে ব্যবহার করা যায়  ‘ফ্রি ওয়াইফাই’। ফলত রোগীদের মধ্যে থেকে অনেক সময় অভিযোগ ওঠে যে,  ফ্রি ইন্টারনেট ব্যবহার করে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা দীর্ঘসময় কাটান মোবাইলে। অনেকাংশেই রোগী পরিষেবা ব্যাহত হয়। তবে এবার এই মোবাইল আসক্তিতে রাস টানতে  গৃহীত হল নজিরবিহীন সিধান্ত। এবার থেকে আর  সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! শিয়ালদহ এন আর এস হাসপাতালে সম্পূর্ণ ভাবে ব্লক করা হলো, ফেশবুক,ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশাল মিডিয়া অ্যাপ। শুধু তাই নয়, খুলবে না কোনো জোম্যাটো,সুইগি, ব্লিঙ্কইট-র মতো ফুড ডেলিভারি অ্যাপ গুলিও। ব্লক করা হল সমস্ত রকম প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট,বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম,হটস্টার!   

ইতিমধ্যেই শিয়ালদহ নীলরতন সরকার মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেট ফায়ারওয়্যার বসানোর কাজ শুরু হয়েছে। এবার থেকে হাসপাতালে অবাধে আর নেট পরিষেবা ব্যবহার করা যাবে না। অর্থাৎ ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব কিছুই আর খোলা যাবে না। এখানেই শেষ নয়, একাধিক ফুড ডেলিভারি অ্যাপ ও বহু সাইটও ব্লক করা হয়েছে।

শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, হাসপাতালে ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে। যে বেসরকারি সংস্থা এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার দায়িত্বে আছে, তাদের লিখিতভাবে এই সমস্ত সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংস্থাকে পাঠানো চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হাসপাতালে একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি। খোলা থাকবে হোয়াটস অ্যাপ জিমেইল, ইয়াহু এবং ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইট। বাকি সব সাইট ব্লক করে দিতে হবে। এখন দেখার এই নয়া পদক্ষেপে চিকিৎসা পরিষেবা সক্রিয় করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

You might also like!