Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

kolkata

2 years ago

Weather Forcast:দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে, ভারী বর্ষণের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩ অক্টোবর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ খুব ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে, আর তাই আগামী ৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে, উপকূলের জেলা যেমন-দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা প্রধানত মেঘলা থাকবে আকাশ, মাঝারি ধরনের বৃষ্টি হবে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলের কয়েকটি জেলায়।

৫ অক্টোবর পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আপাতত মেঘলা থাকবে এবং দু'-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার সকালেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টি হয়েছে।

You might also like!