Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Sourav Ganguly: আজ ঢাকায় ঝটিকা সফরে সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি  : আজ ঝটিকা সফরে বাংলাদেশের উদ্দেশে রওনা হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কাপ উদ্বোধন করবেন মহারাজ। এছাড়া একটি ব্যাঙ্কের প্রচারে অংশ নিতেও দেখা যাবে তাঁকে। ডোনা গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা এই অনুষ্ঠানে।


এদিন বিকেল ৩টে নাগাদ ঢাকার একটি পাঁচতারা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর সন্ধে সাড়ে ৭টা নাগাদ ব্যাঙ্কের প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন।


অন্যদিকে, জানা যাচ্ছে সৌরভের বায়োপিকে তাঁর ভুমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে রণবীর কাপূরকে। সূত্রের খবর, বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সৌরভের ভূমিকায় অভিনয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের নামে আপত্তি জানাননি। যদিও নিজের বায়োপিকের জন্য মহারাজের প্রথম পছন্দ নাকি ছিলেন রণবীর সিং। সদ্যই কপিল দেবের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। তবে আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। রণবীর ছাড়াও ভাবনায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম।


You might also like!