Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Lok Sabha Election 2024:তৃণমূলের হয়ে ভোট ময়দানে রচনা,প্রাক্তন স্বামীর যোগ পদ্মে

Siddhant Mahapatra Ex Husband Of Tmc Candidate Rachana Banerjee Joins Bjp
Siddhant Mahapatra Ex Husband Of Tmc Candidate Rachana Banerjee Joins Bjp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। বৃহস্পতিবার তিনি দিল্লির বিজেপির সদর দফতরে গিয়ে যোগ দেন বিজেপিতে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে খবর বিজেপি সূত্রে।  তিনি এবার কোন আসন থেকে বিজেপির প্রার্থী হন সেটা দেখার বিষয়। 

ওড়িশা সিনেমার জনপ্রিয় মুখ সিদ্ধান্ত মহাপাত্র। তিনি 'মুন্নাভাই' বলেও পরিচিত। এক সময়ে বিজু জনতা দল (বিজেডি)-এর সদস্য ছিলেন তিনি। ভোটে জিতে সাংসদও হয়েছিলেন। সেই সিদ্ধান্তই এখন লোকসভা নির্বাচনের প্রাক্কালে যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বিজেডির আরেক নেতা ভর্তৃহরি মহতাব এবং পদ্ম সম্মানে ভূষিত দময়ন্তী বেসরা।

বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন রচনা। সেখানেও সাফল্য পেয়েছিলেন। এমনকী পর্দাতে সিদ্ধান্তের সঙ্গেও জুটি হিট ছিল তাঁর। কিন্তু বাস্তব জীবনে তাঁদের জুটি সফল হয়নি। সূত্রের খবর, ২০০৪ সালে গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু পারিবারিক সমস্যার কারণে এই বিয়ে বেশি মাস টেকেনি। পরবর্তী সময়ে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। তবে ২০১৬ সাল থেকে রচনা ও প্রবালও আলাদা থাকেন। 

ভোট প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিয়ত তিনি বিজেপিকে নিশানা করছেন। তবে তাঁর কিছু মন্তব্য নিয়ে এখন থেকে বিতর্ক তৈরি হয়েছে। হুগলিতে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই অভিনেত্রীর ভোট ময়দানের লড়াই কেমন হয় তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ। অবশ্যই এর জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। 


You might also like!