Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Kunal Ghosh:শোভনের 'ঘরে ফেরা' নিয়ে ফের রটনা, তোপ নেটনাগরিকদের একাংশ, মন্তব্য কুণালেরও

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে ফিরে আসার জল্পনায় রোষ উগরে দিলেন নেটনাগরিকদের একাংশ। মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।

গত বিধানসভা নির্বাচনের আগেই শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই ভোটে দাবিমতো কেন্দ্রের প্রার্থী হতে না পেরে তাঁরা দু’জন বিজেপি-র সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন। এর পর থেকে দুজনেই নানাভাবে চেষ্টা করছেন তৃণমূলে ঢোকার। সম্প্রতি শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনার কথা বাতাসে ভাসছে।

এই ব্যাপারে প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, “এ ব্যাপারে কিছু বলার এক্তিয়ার নেই আমার শোভন তো তৃণমূলের বৃত্তেই আছেন। আমি যতটা বুঝি, ওঁকে দিদি ভাইয়ের মতো দেখেন। উনি দিদিকে দিদির মতো দেখেন। তবে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

বিনয় মণ্ডল লিখেছেন, “চোরে চোরে মাসতুতো ভাই-দিদি।” ভাস্কর ভট্টাচার্য লিখেছেন, “চোরগুলো সংঘবদ্ধ হচ্ছে।” অভ্রজিৎ চৌধুরীলিখেছেন, “দিদির মাথাটা আবার খারাপ হয়েছে। এদের ছাড়া কি দল চলছে না। এতো বড় নেতা না এলে বাংলায় ফল খারাপ হবে।” অভিরূপ ভট্টাচার্য লিখেছেন, “চোর, জেলখাটা আসামী।”

মৃণাল পাল লিখেছেন, “এখন রাজনীতি শুধুমাত্র নৈতিকতার কিংবা সামাজিক দায়বদ্ধতা নয়।” অশোকা ঠাকুর লিখেছেন, “কুনাল ঘোষ শোভন বৈশাখী বাবুল সবার অবস্থা তাপস পাল মুকুল রায় এর মতো করে দেবে দিদিমনি।” বিনয় মণ্ডল লিখেছেন, “সবই এক ঘরানার মাল। সবগুলোই চোর। সবগুলোই তোলাবাজ। সবগুলোই সমাজবিরোধী।”


You might also like!