Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

4 years ago

SSC Scam Partha Chatterjee : জুতো কাণ্ডের জের, নিরাপত্তা বাড়ানো হলো পার্থ-অর্পিতার

security has been increased in Parth-Arpita
security has been increased in Parth-Arpita

 

কলকাতা, ৩ আগস্ট : দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় জুতো ছুঁড়ে মারেন শুভ্রা ঘোড়ুই নামে এক মহিলা। আর সেই ঘটনাকে মাথায় রেখে ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হলো। পার্থ অর্পিতার জন্য ৮৬ জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

বুধবার আবার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে শারীরিক পরীক্ষা করানোর জন্য এবং দেখা যায়, তাঁদের গাড়ির সাথে রয়েছে বাড়তি কনভয়। সব মিলিয়েই পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডি এবার অনেক বেশি সচেতন পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার খাতিরে।

পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারা প্রসঙ্গে শুভ্রা বলেন, ”যখন টিভিতে দেখেছিলাম, এত এত টাকা উদ্ধার হচ্ছে, ওরা অ্যারেস্ট হয়েছে, তখন খুব রাগ হয়েছিল। এত লোকের টাকা মেরে, চাকরি মেরে ওরা এত ফ্ল্যাট, বাড়ি করেছে! মনে মনে ভেবেছিলাম, ওই লোকটাকে হাতের কাছে পেলে জুতোপেটা করব। আজ এই খবরটা শুনে সুযোগটা হাতছাড়া করতে চাইনি।” শুভ্রাদেবী আরও বলেন, ”আমার রাগ ছিল। শুধু আমার নয়, গোটা বাংলার মানুষের ক্ষোভ রয়েছে। জুতো মেরে শান্তি পেয়েছি। তবে জুতোটা মাথায় লাগলে ভাল লাগত। আপনারাই বলুন, ওকে কি মালা দিয়ে বরণ করলে ভাল লাগত?”

You might also like!