Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Santragachi: প্রকাশ্য দিবালোকে সাঁতরাগাছিতে স্টেশনারি দোকানে ডাকাতি

Robbery in broad daylight at stationery shop in Santragachi
Robbery in broad daylight at stationery shop in Santragachi

 

হাওড়া, ৯ জুলাই : ক্রেতা সেজে দোকানে এসে প্রকাশ্য দিবালোকে ডাকাতি। নগদ দেড় লক্ষ টাকা, সোনার চেন, মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। মঙ্গলবার দুপুরে ডাকাতির ঘটনাটি ঘটে সাঁতরাগাছির একটি স্টেশনারি দোকানে।

মঙ্গলবার দুপুরে দোকানে এসে স্টেশনারি দোকানের বিক্রেতার কাছে ঠান্ডা জল খেতে চায় এক ক্রেতা। তাঁকে জল দিতেই পিছন ঘুরে ফ্রিজের কাছে যাচ্ছিলেন বিক্রেতা। অভিযোগ, তখনই হাতুড়ি দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত করে সেই ক্রেতা। আহত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেই সুযোগে প্রকাশ্য দিবালোকে সাঁতরাগাছি রেমন গেটের সংলগ্ন রামকৃষ্ণ এলাকার ওই স্টেশনারি দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা ও সোনার চেন, মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত ব্যবসায়ীর ভোলা দাসকে জখম অবস্থায় আন্দুল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডাকাতির সঙ্গে যুক্ত দুষ্কৃতীর নাম রাজা। এই প্রথম নয়, এর আগেও অপরাধমূলক কাজে সঙ্গে নাম জড়িয়েছে রাজার। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁতরাগাছি থানার পুলিশ।

You might also like!