Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

1 year ago

kolkata Metro :মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয়ে রেকর্ড, এক দিনে ছাড়াল এক কোটি টাকা

kolkata Metro
kolkata Metro

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল যাত্রী পরিবহণ থেকে আয়ে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলল। শনিবার কলকাতা মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয় এক দিনে এক কোটি টাকা অতিক্রম করেছে। ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ সহ মেট্রোর তিনটি রুটে মোট প্রায় ৬.৭৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ব্লু লাইনে সর্বাধিক প্রায় ৫.৭৫ লক্ষ যাত্রী পরিবহন করা হয়েছে। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ এ প্রায় ৫০ হাজার করে যাত্রী যাতায়াত করেছেন। রবিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, 'বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের মাধ্যমে কলকাতা মেট্রোর যাত্রী ভাড়া আয় ওইদিন ১.০১ কোটি টাকা অতিক্রম করেছে। উল্লেখ্য, শনিবার হওয়ায় ওইদিন কমার্শিয়াল পরিষেবা অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে বন্ধ ছিল।'

You might also like!