kolkata

2 years ago

Weather forecast :৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উপকূলের জেলায়, ডিসেম্বরে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৫ ডিসেম্বর : ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর পরোক্ষ প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গে, মঙ্গলবার সকালে রোদের দেখা মিলল না উপকূলবর্তী জেলাগুলিতে। ডিসেম্বর মাসেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, শীতের আমেজ নেই বললেই চলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায়ও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।


You might also like!