Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather forercast:ফের স্বস্তির বৃষ্টি! আপাতত বর্ষণ চলছে দক্ষিণবঙ্গে, বেশি হবে উপকূলের জেলায়

Weather forercast
Weather forercast

 

কলকাতা, ২২ জুলাই : ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল মহানগরী, সোমবার সকালে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টিপাত চলবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আপাতত মহানগরী তিলোত্তমায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টা। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গও আপাতত বৃষ্টিতে ভিজবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!