kolkata

2 years ago

Weather Forcast:দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, গলদঘর্ম অবস্থা থেকে মিলল স্বস্তি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : গলদঘর্ম অবস্থা থেকে স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের আভাস অনুযায়ী, উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তবে নিম্নচাপ সমতলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আর সে কারণেই আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়।

সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দুই পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। হাওড়া, হুগলি এবং কলকাতায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।


You might also like!