Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

SSC Recruitment Case Verdict: ওএমআর শিট হাতে বিক্ষোভ, নেতাজি ইন্ডোরের বাইরে ধুন্ধুমার

Protest of unemployed people in front of Netaji Indoor Stadium
Protest of unemployed people in front of Netaji Indoor Stadium

 

কলকাতা, ৭ এপ্রিল : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার কাণ্ড! নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার জন্য যে ‘পাস’ দেওয়া হয়েছে বলে চাকরিপ্রার্থীদের দাবি, তাতে লেখা ‘আমরা যোগ্য’। এই ‘পাস’ নিয়েই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে নেতাজি ইন্ডোরের সামনে। অনেকের কাছ থেকে ওএমআর শিট কিংবা নিয়োগপত্রের প্রতিলিপি কেড়ে নেওয়া হয়েছে। মমতার সঙ্গে বৈঠকে যোগ দিতে অনেকে ওএমআর শিট নিয়ে এসেছেন। এসএসসির ওয়েবসাইট থেকেই সেই উত্তরপত্র ডাউনলোড করা হয়েছে বলে দাবি। তাঁরা যে যোগ্য প্রার্থী, তার প্রমাণ হিসাবে ওএমআর শিট দেখাচ্ছেন। উত্তেজনা বাড়ছে নেতাজি ইন্ডোরের সামনে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানালেন, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনের রাস্তা ফাঁকা করে দিতে অনুরোধ করেন তিনি।

You might also like!