Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

প্রিয় নানা কার্টুনে সেজেছে সিংহি পার্কের পুজো

Durga Puja 2022
Durga Puja 2022

 


কলকাতা, ২৮ সেপ্টেম্বর : এ বছর সিংহি পার্কে আপনার জন্য অপেক্ষা করে থাকবে ছোটবেলার এই সব প্রিয় কার্টুন চরিত্রগুলি বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে ও আরও কত কী।

বছরের শুরুতেই বাঙালি হারিয়েছে এদের স্রষ্টা বিখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথকে। শিল্পীকে শ্রদ্ধা জানাতে সিংহি পার্ক পুজো কমিটির এই বিশেষ উদ্যোগ। দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলির অন্যতম এই দুর্গাপুজো।

সিংহি পার্কের থিমের অভিনবত্ব ও আলোকসজ্জার চমক দেখতে প্রত্যেকবারই পুজো মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা। তবে কোভিডকালে পুজোর এই জাঁকজমক খানিকটা হলেও ফিকে হয়ে গিয়েছিল। খানিকটা ভাটা পড়েছিল এই উন্মাদনায় ছিল না আলোকসজ্জার বহরও।

যদিও, করোনা আতঙ্কের পরোয়া না করেই গত বছরও সিংহি পার্কের পুজো দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। আর এ বছর যখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তখন থিমের চমক তো বটেই। এবার আলোকসজ্জাতেও কোনও খামতি রাখতে চান না পুজো উদ্যোক্তারা। মণ্ডপে চন্দনগরের লাইটিংয়ের থাকবে। বাজেট প্রায় ৬০ লাখেরও বেশি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…