Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

BC Roy Hospital: খারাপ এক্স-রে মেশিন, থমকে বি সি রায় হাসপাতালের পরিষেবা

BC Roy Children's Hospital
BC Roy Children's Hospital

 

কলকাতা, ৭ মার্চ  : বি সি রায় শিশু হাসপাতালে বিকল এক্স-রে মেশিন। হাসপাতাল সূ্ত্রে খবর, ১১ নম্বর ঘরের এক্সে-রে মেশিনটি বিকল হয়ে পড়েছে। যার ফলে থমকে বি সি রায় হাসপাতালের পরিষেবা।

অভিযোগ, সোমবার থেকেই কাজ করছে না মেশিনটি। বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এক্স-রে যন্ত্রের উপর অত্যাধিক চাপ পড়ছে। যার জেরে যন্ত্র গরম হয়ে যাচ্ছে। সেই কারণে প্রতিদিন মেশিনটিকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হচ্ছে । প্রতিদিন গড়ে প্রায় ১৫০টি এক্স-রে হচ্ছে। অন্যান্য বছরে এত এক্স-রে হত না।

তবে এই সবের মধ্যে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন হাসপাতালে আগত অসুস্থ শিশুদের পরিবারের সদস্যরা । মঙ্গলবার এক ব্যক্তি জানান, “হাসপাতাল থেকে বলছে এক্স-রে মেশিন খারাপ হয়ে গিয়েছে । কালকে আমার দু’বার এসেছি । এ দিকে এক্স-রে রিপোর্ট ছাড়া ডাক্তারাও দেখছেন না। বাচ্চারা কাঁদছে। ট্রিটমেন্ট তো এমনভাবে হচ্ছে না ।” প্রসঙ্গত, বিসি রায় শিশু হাসপাতালের প্রায় প্রতিনিয়ত মৃতের হার বাড়ছে।


You might also like!