Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast:বৃষ্টির সৌজন্যে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে, পারদ-পতন মহানগরীতে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২০ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মঙ্গলরাত রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে, বৃষ্টির দাপট খুব বেশি না হলেও সারারাতই হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির সৌজন্যে বুধবারের সকাল মনোরম হয়ে উঠেছে। পারদ-পতনও হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। সারারাতের বৃষ্টির পর বুধবার সকালেও কলকাতা-সহ লাগোয়া জেলাগুলির আকাশের মুখভার। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলতে পারে বলে জানানো হয়েছে। তার পরও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিক নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


You might also like!