Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পাটুলিতে বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের দেহ উদ্ধার

পাটুলিতে বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের দেহ উদ্ধার
পাটুলিতে বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের দেহ উদ্ধার

 

কলকাতা, ১ অক্টোবর : পাটুলি থানা এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দিলীপ দত্ত (৬২)। শনিবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় লোকজন জানান, ওই ফ্ল্যাটে গত দুই দিন ধরে দুর্গন্ধ হচ্ছিল। শুক্রবার রাতে অতিরিক্ত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ওই এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে তল্লাশি চালায়। এরপর ফ্ল্যাটের জানালা থেকে পুলিশ মেঝেতে একটি পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর মৃত্যুর পর ফ্ল্যাটে একাই থাকতেন দিলীপ। তার দুই মেয়ে বিবাহিত। এক মেয়ে থাকে মুম্বাইয়ে। অপর মেয়ে একই এলাকায় থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নিহতের মেয়ে। সে জানিয়েছে, বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল দুদিন আগে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সে পুলিশকে জানায় তার বাবা অসুস্থ। পুলিশ জানায়, দুই-তিন দিন আগে মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অসুস্থতাই মৃত্যুর কারণ বলে জানা গেছে। তবে সে আত্মহত্যা করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং সে অনুযায়ী তদন্ত চলবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…