kolkata

2 years ago

old house collapsed in Kolkata:নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত একজন

old house collapsed in Kolkata
old house collapsed in Kolkata

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : দফায় দফায় বৃষ্টির মধ্যেই কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। শনিবার সকালে দক্ষিণ কলকাতায় দেশপ্রাণ শ্বাসমল রোড এলাকায় পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে। এই ঘটনায় এক জন আহত হয়েছেন।

গত দু’তিন দিন ধরেই কলকাতায় বৃষ্টি চলছে। শনিবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে মহানগর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এরই মধ্যে ভেঙে পড়ল বাড়ি।


You might also like!