Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

নতুন টেট পরীক্ষার জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে প্রক্রিয়া শুরু

started by issuing the notification new TET exam on Friday
started by issuing the notification new TET exam on Friday

 


কলকাতা, ১৪ অক্টোবর : বিতর্ক এবং মামলার আবহেই প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নতুন টেট পরীক্ষার জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুক্রবার দুপুরে নির্দেশিকার বলা হয়েছে, এদিনই বিকেল চার'টে থেকে শুরু হবে প্রাথমিকের টেটের আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়া। আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত দেওয়া যাবে আবেদনপত্র জমা। www.wbbpe.org-পোর্টাল থেকেই অনলাইনে আবেদন করা যাবে টেটের জন্য। নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিকের টেট। এ দিন ফের নির্দেশিকা দিয়ে জানানো হল ৩ নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে আবেদন পত্র।

ওই সময়সীমার মধ্যেই টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে ১১ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন জানানো যাবে বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। তার পর আরও দু’দফায় সংশোধিত হয় সেই বিজ্ঞপ্তি। আর সেই সঙ্গেই বাড়তে থাকে বিতর্ক। ২৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন)-এর পাশাপাশি বিএড (ব্যাচেলর অব এডুকেশন) যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। যা নিয়ে আপত্তি তুলে হাই কোর্টে মামলা করেন কয়েক জন টেট পরীক্ষার্থী।

মামলাকারীদের অভিযোগ, ডিএলএড ডিগ্রি শুধু মাত্র টেট পরীক্ষার জন্য কাজে লাগে। আর বিএড প্রয়োজন হয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে কোনও পরীক্ষায়। অর্থাৎ, প্রাথমিক স্কুলের শিক্ষকের জন্য দরকার ডিএলএড ডিগ্রি। আর উচ্চ প্রাথমিক (ব্যতিক্রম স্নাতক ডিএলএড), মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজন বিএড ডিগ্রি। মামলাকারীদের বক্তব্য, প্রাথমিক স্কুলের পরীক্ষায় যদি বিএড-রা ঢুকে যায়, তবে প্রতিযোগিতা আরও বাড়বে। আর বঞ্চিত হবেন ডিএলএড ডিগ্রিধারীরা।

গত বুধবার পর্ষদের তরফে টেটের যোগ্যতা নিয়ে একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচলার্স ডিগ্রি পর্যায়ের পড়ুয়ারাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

যদিও ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, ওই দুই পর্যায়ে ডিপ্লোমা বা ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন। তা ছাড়া আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু’বছরের ডিএড কোর্স বা এনসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে দু’বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত দফার পরীক্ষা দিয়েছেন, তাঁরা প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে বলা হয়েছিল ওই নির্দেশিকায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…