Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

kolkata

3 years ago

Nirmala Mishra Death : চেতলার বাড়ি হয়ে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে নির্মলা মিশ্রর

nirmola mishra death today at Kolkata
nirmola mishra death today at Kolkata

 

কলকাতা,৩১ জুলাই : চিরতরে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শিল্পী। রবিবার চেতলার বাড়ি হয়ে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে নির্মলা মিশ্রর।

একমাস আগেও অসুস্থ হয়ে নির্মলা মিশ্র হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয় তার। এরপর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত ,তখন থেকেই বিছানায় পুরো শুয়ে থাকতেন তিনি। ২০১৮ থেকে ২০২২— এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে সে । সেই সময় অসুস্থতাকে জয় করে বাড়ি ফিরে আসলেও শনিবার শেষ রক্ষা হল না। শনিবার রাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর পর সঙ্গীত শিল্পীকে শহরে এক বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে রবিবার বেসরকারি হাসপাতল থেকে নির্মলার দেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীত শিল্পীর।

You might also like!