Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Mamata Banerjee : জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata at Salboni
Mamata at Salboni

 

পশ্চিম মেদিনীপুর, ২৭ মে : জঙ্গলমহলে ফের বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনিতে জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানা তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী। একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার। শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ইস্পাত কারখানা

প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।” তবে কী শিল্প হবে তা অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…