kolkata

3 years ago

Naushad Siddiqui: রাখির দুপুরে বুদ্ধবাবুর বাড়িতে হাজির নওশাদ, রাজনৈতিক সমীকরণ না কী নেহাতই সৌজন্য!

Naushad at Buddhababu's house (File Picture)
Naushad at Buddhababu's house (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাখির দুপুরে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে দেশি কই, আর শিঙি মাছ নিয়ে হাজির একুশের ভোটে সিপিআইএমের জোট সঙ্গী তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।না কোনও রাজনৈতিক সমীকরণ নয় নেহাতই সৌজন্য সাক্ষাতের ইচ্ছাতেই এই উপস্থিতি। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাখির দুপুরে যান নওশাদ। তবে বুদ্ধবাবুর সাক্ষাৎ পাননি নওশাদ। সূত্রের খবর, বুদ্ধবাবু সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন। তাই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন আইএসএফ বিধায়ক। পাল্টা নওশাদ সিদ্দিকির শারীরিক অবস্থা বিষয়ে জানতে চান মীরাদেবী। সূত্রের খবর, অল্প বয়সে নওশাদ যেভাবে রাজনীতির বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন, তা নিয়েও প্রশংসা করেন তিনি।

এ প্রসঙ্গে নওশাদ বলেন, “আমি গিয়েছিলেন বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে। হাসপাতাল থেকে তিনি ফেরার পরই ভেবেছিলাম এক দিন যাব। আজই সময় ভাল। তবে ওঁর সঙ্গে দেখা হয়নি। মীরাদেবীর সঙ্গে কথা হয়েছে। তাঁর কাছেই স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। বুদ্ধ বাবু আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন।” 

হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে সিপিআইএমের জোট  বরাবরই বাংলার রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে। গত বিধানসভা ভোটে রাজ্য বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে জোট করে আইএসএফ, নাম হয় সংযুক্ত মোর্চা। সেই জোটের জয়ী প্রার্থী নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত,বিধানসভায় জোটের মুখ তিনিই।

উল্লেখ্য, এর আগে বুদ্ধবাবু যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন নওশাদ। 

You might also like!