Breaking News
 
Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের

 

kolkata

3 years ago

J P Nadda : ফের রাজ্যে আসছেন নাড্ডা, করবেন দুটি জনসভা

J P Nadda
J P Nadda

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : একমাসের তফাতে রাজ্যে দু’বার পা রাখছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অধিকারী পরিবারকে ভরসা দিতে আগামী রবিবার কাঁথি যাবেন তিনি। সেইসঙ্গে পূর্ব বর্ধমানের কাটোয়াতেও সভা করার কথা তাঁর। বঙ্গ সফরের সময় সাংগাঠনিক বৈঠকও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

সামনেই পঞ্চায়েত ভোট। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই বাংলায় যাতায়াত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে ২৪টি লোকসভা আসনকে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে সফর করবেন অমিত শাহ ও জেপি নাড্ডা।

প্রথমে ঠিক ছিল রবিবার বঙ্গ সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। কিন্তু সংসদের বাজেট অধিবেশনে ও উত্তর পূর্বের তিন রাজ্যের ভোট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। তাই জেপি নাড্ডা রাজ্য সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার।

তার আগের দিন অর্থাৎ শনিবার রাজ্যে সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে নেতাকর্মীরা তাঁদের সাধ্যমতো অর্থপ্রদান করবে। আগে এই কর্মসূচি হলেও মাঝে তা বন্ধ হয়ে যায়। তাই ফের এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে দলের তরফে জানান হয়েছে। আদতে সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরের আগেরদিন দলের ঐক্যবদ্ধ চেহারা দেখানোর পাশাপাশি বিজেপির আদর্শের প্রতি আনুগত্য প্রমাণে মরিয়া বঙ্গ নেতাদের এমন কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

You might also like!