Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Multiple express canceled from Howrah:হাওড়া থেকে বাতিল একাধিক এক্সপ্রেস, যাত্রী সুবিধার্থে হেল্প ডেস্ক খুলল রেল

Multiple express canceled from Howrah
Multiple express canceled from Howrah

 

কলকাতা, ৩০ জুলাই : ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার জেরে প্রভাব পড়ল রেল পরিষেবায়। হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস। অনেক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী সুবিধার্থে হেল্প ডেস্ক খুলেছে রেল। মঙ্গলবার ভোরে দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই ঘটনার প্রভাব পড়ল ট্রেন চলাচলের উপর।

ওই লাইনে যাতায়াতকারী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে, যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া-কাঁটাবাঁজি এক্সপ্রেস এবং হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দু’টো ট্রেনই বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে খড়গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১৮১০৯ টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস এবং ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস।

এছাড়াও, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ছ’-সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায়।

You might also like!