Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Howrah: হাওড়া স্টেশনে উদ্ধার টাকা, আটক ব্যক্তি

Money recovered
Money recovered

 

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি : হাওড়া স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় বড়সড় সাফল্য পেল আরপিএফ। বুধবার হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার বিহারের এক ব্যক্তি।

বৃহস্পতিবার আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে সাদা পোশাকে নজর রাখছিলেন আরপিএফের অপরাধ দমন বিভাগের হাওড়া শাখার আধিকারিকরা এবং অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা। সেই সময়ই হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি সন্দেহজনক ভারী ব্যাগ-সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হয়েছে নগদ প্রায় ৪০ লাখ টাকা


আরপিএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম নিরজ কুমার। বয়স আনুমানিক ৪২ বছর। বিহারের পাখনা জেলার খাজেমকলা চকের বাসিন্দা ওই ব্যক্তি। আপাতত তাঁকে তুলে দেওয়া হয়েছে আয়কর বিভাগের হাতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আর কে বা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

You might also like!