
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মোমিনপুরের অশান্তি নিয়ে আজ অর্থাৎ বুধবার থেকে তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যেই এই অশান্তির ঘটনায় দুই পক্ষের অন্তত ৬৩ জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার এই ব্যাপারে এনআইএ অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই এফআইআর-এর কপি এনআইএ পেশ করতে পারে। তারই ভিত্তিতে মোমিনপুরে ফের হানা দিয়ে সেখানকার সিসিটিভির ফুটেজ ও এলাকার কিছু ভিডিও ফুটেজ খতিয়ে পারেন গোয়েন্দারা। ধৃতদেরও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে বলে জানিয়েছে এনআইএ।
