বিদেশে যেতে চেয়ে করা মামলা প্রত্যাহার অভিষেক-শ্যালিকা মেনকার

Menka Ganbhir
Menka Ganbhir

 

কলকাতা, ৩১ অক্টোবর  : বিদেশ যেতে চেয়েছিলেন তিনি। আর তা নিয়েই হয়েছিল মামলা। এই মামলাটি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।

সোমবার মামলাটি প্রত্যাহার করে নেন মেনকা। এই বিষয়ে আদালতে তাঁর আইনজীবী জানান, নতুন করে আবেদন করার জন্যই মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকা গম্ভীরকে। আগে মেনকার দায়ের করা মামলায় অবকাশকালীন বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনও নির্দেশ দেননি। বরং ওই মামলাকে তিনি পাঠিয়ে দেন রেগুলার বেঞ্চে।

তাঁর আইনজীবী আদালতে জানান, নতুন করে আবেদন জানানো হবে। সেই কারণেই মামলা প্রত্যাহার। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে।

এর আগে ব্যাঙ্ককে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। উচ্চ আদালতের কাছে মেনকা জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরাও ব্যাঙ্ককেই রয়েছেন। তাই তাঁর সেখানে যাওয়া প্রয়োজন বলে মেনকা আদালতকে জানিয়েছিলেন।

মেনকার এই আবেদনে আপত্তি জানান ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর বক্তব্য ছিল, মামলাকারীর নামে ‘লুক আউট’ নোটিস জারি আছে। তাই তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। অভিযোগ ছিল, বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই মেনকাকে বাধা দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা তাঁকে বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখার অভিযোগও ওঠে। অভিবাসন দফতরের তরফ থেকে তাঁকে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছে ইডি। আর সেই কারণেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। শেষে বাধ্য হয়ে মেনকা বিমানবন্দর থেকে ফিরে আসেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…