
কলকাতা, ২৯ অক্টোবর : মেয়াদ শেষ হয়ে নষ্ট হতে চলেছে বহু করোনা টিকা । বাড়ি বাড়ি গিয়ে করোনার ভ্যাকসিন অভিযানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জেলার স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়ে গেছে। এখন আর করোনার দাপট নেই। সাধারণ মানুষ ফিরেছে তার চেনা জীবনে। এর কারণ ব্যাপক হারে টিকাকরণ। কিন্তু সম্প্রতি জানা গেল এখনও বিপুল পরিমাণে পড়ে আছে করোনা ভ্যাকসিন, আগামী কিছুদিনের মধ্যেই যার মেয়াদ ফুরিয়ে যাবে তাই এবার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের । সম্প্রতি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকাও যাতে বলা হয়েছে যে বিপুল পরিমাণ ভ্যাকসিন পড়ে রয়েছে। এত ভ্যাকসিন যাতে নষ্ট না হয় তাই এবার বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যেই জেলার স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়ে গেছে। কলকাতা জেলা স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য দফতরে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে বলা হয়েছে, কোভ্যাকসিনের ৯৫০০ ডোজ, কোভিশিল্ডের ৬০০০ ডোজ, ২২০ কর্বেভ্যাক্স। এই ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। সেই কারণে, কলকাতা জেলা স্বাস্থ্য আধিকারিক অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনে একটি চিঠি পাঠিয়েছেন। তদনুসারে, ১৮ বছরের বেশি বয়সী যারা এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং পূর্বনির্ধারিত ডোজ পাননি তাদের জন্য ঘরে ঘরে প্রচারণা চালানো উচিত, বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।
